NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে নির্দেশ


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৫, ০১:০৮ এএম

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে নির্দেশ

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে রোববার (১৬ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (ফেব্রুয়ারি-মার্চ) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অন্যান্যের মধ্যে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঈদকে সামনে রেখে সড়ক, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সড়ক, মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর আহমেদ জানান, সভায় ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা-বাড়ির নিরাপত্তা বাড়াতে টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে কোনো ধরনের গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে সজাগ ও সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিশেষ করে শ্রমিক অসন্তোষ, ছাত্র আন্দোলন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সড়ক দুর্ঘটনা ইত্যাদিকে কেন্দ্র করে কেউ যাতে উত্তেজনা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সভায় বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ফেব্রুয়ারি-মার্চ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।