NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ডিজিটাল আইনের অপপ্রয়োগ বন্ধের চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০২:২০ এএম

ডিজিটাল আইনের অপপ্রয়োগ বন্ধের চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে (যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে) একটা প্রশ্ন তোলা হয়েছে। আমরা বলেছি যে— আমরা মনে করি, এই আইনের প্রয়োগ কোনো কোনো ক্ষেত্রে ঠিকমতো হয়নি। সেগুলো আমরা বিচার করছি এবং যদি কোনো দুর্বলতা থাকে; তবে আমরা সেটি ঠিক করে ফেলব। তাদের দেশেও সাইবার স্পেসের আইন আছে। সব দেশেই এটি হতে পারে।’

রবিবার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর ও ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বাকস্বাধীনতা হরনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বাকস্বাধীনতা শেখানোর প্রয়োজন নাই…। দুটি কারণে এই আইন করা হয়েছে। একটি হচ্ছে ধর্মীয় উন্মাদনা সৃষ্ঠি করে রায়ট যাতে না করতে পারে এবং আরেকটি হচ্ছে কোনো ব্যক্তিবিশেষকে কোনো কারণ ছাড়া মিথ্যা প্রচারণার মাধ্যমে অসম্মান যেন করা না হয়।’