NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জুয়ার বিজ্ঞাপন করায় তদন্তের মুখে ম্যাককালাম


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫১ এএম

>
জুয়ার বিজ্ঞাপন করায় তদন্তের মুখে ম্যাককালাম

মোস্ট স্পিরিচুয়াল ক্রিকেটার হিসেবে পুরস্কার পেয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অবশ্য শান্তিপূর্ণ দেশ হিসেবেও নিউজিল্যান্ডের বেশ সুনাম রয়েছে। কিন্তু এবার জুয়ার বিজ্ঞাপনে অংশ নেওয়ায় বিপাকে পড়েছেন বর্তমানে ইংল্যান্ড টেস্ট দলের কোচ ম্যাককালাম। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বিরুদ্ধে সম্ভাব্য দুর্নীতিবিরোধী আইনভঙ্গের বিষয়ে খোঁজ নিচ্ছে।

এর আগে সম্প্রতি বেটিং অ্যাপসের বিজ্ঞাপন করায় ভারতীয় ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলি ও জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাসহ চারজনের নামে মুজাফফরপুর আদালতে জনস্বার্থ মামলা করা হয়। সেখানে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং বলিউড সুপারস্টার আমির খানকেও আসামি করা হয়। তামান্না হাশমি নামে এক সমাজকর্মী মামলার অভিযোগে বলেন,  এই ক্রিকেটার ও অভিনেতারা যুব সম্প্রদায়কে জুয়া খেলতে উৎসাহিত করছেন। আগামী ২২ এপ্রিল ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এর পরই ম্যাককালামকে নিয়ে তদন্তের কথা জানায় ইসিবি। গত বছরের মে মাসে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নেন ম্যাককালাম। এরপর নভেম্বরে ‘২২বেট ইন্ডিয়া’ নামক একটি বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করেন তিনি। যেটি মূলত সাইপ্রাসে নিবন্ধনকৃত।

বিজ্ঞাপনের দৃশ্যে ম্যাককালাম

ওই বিজ্ঞাপনে ম্যাককালামকে বলতে শোনা যায়, ‘আইপিএল আসছে। আমার মতে, ক্রিকেটপ্রেমীরা এই বড় টুর্নামেন্টের জন্য রোমাঞ্চিত। ২২বেটে আমার বন্ধুরা আপনাদের আইপিএল অভিজ্ঞতা আরও রোমাঞ্চকর করার জন্য প্রস্তুত। ২২বেট ইন্ডিয়া সবচেয়ে ভালো বাজির নিশ্চয়তা দেয়।’

পরবর্তীতে নিজ দেশেই এ নিয়ে বিপাকে পড়েন ম্যাককালাম। গত সপ্তাহে নিউজিল্যান্ডের ইন্টারনাল অ্যাফেয়ারস ডিপার্টমেন্টে (ডিআইএ) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে দেশটির প্রবলেম গ্যাম্বলিং ফাউন্ডেশন। এর বিপরীতে ডিআইএ নিশ্চিত করেছে যে, ২২বেটের বিজ্ঞাপনগুলো বিভ্রান্তিকর। কারণ এটি নিউজিল্যান্ডের কোম্পানি নয় বা এদের কার্যক্রম নিউজিল্যান্ডে পরিচালনার কোনো লাইসেন্স বা অনুমোদন নেই। 

 

যা নজর এড়ায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডেরও। কেননা, তাদের দুর্নীতিবিরোধী নীতিমালায় স্পষ্ট বলা আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পক্ষকে প্রলুব্ধ, প্ররোচিত বা উৎসাহিত করার মাধ্যমে কোনো ম্যাচের ফলাফল বা গতিপথে প্রভাব রাখার সঙ্গে জড়িত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। 

ম্যাককালামের বিজ্ঞাপনের বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে ইসিবি জানায়, ‘আমরা (ইসিবি) আপাতত বিষয়টি বোঝার চেষ্টা করছি এবং সাইপ্রাসভিত্তিক বেটিং কোম্পানির ২২বেটের সঙ্গে চুক্তির ব্যাপারে ব্রেন্ডনের সঙ্গে আলোচনা করছি। জুয়ার ব্যাপারে আমাদের কিছু নিয়ম রয়েছে। আমরা সবসময় চেষ্টা করি, এসব নিয়ম যেন অনুসরণ করা হয়।’