NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:১৩ পিএম

ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা

বৈদেশিক মুদ্রা লেনদেনে অনিয়মের অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মামলা করেছে ভারতের আর্থিক গোয়েন্দা ও তদন্ত সংস্থা ইনফোর্সমেন্ট ইলেক্টোরেট (ইডি)। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ভারতের বৃহত্তম বার্তাসংস্থা পিটিআই।

অপর ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতে বিদেশি মুদ্রা সম্পর্কিত প্রচলিত  আইন ফরেন এক্সচেঞ্জের (ফেমা) আওতায় এক সপ্তাহ আগেই করা হয়েছে এই মামলাটি। এমনকি মামলা দায়েরের পর বিবিসি ভারতীয় শাখায় কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি।

চলতি বছর জানুয়ারির শেষ দিকে ২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং তাতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংশ্লিষ্টতা নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। ‘ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন’ নামের দুই খণ্ডের সেই তথ্যচিত্রটি প্রকাশের পর রীতিমতো তোলপাড় শুরু হয় ভারতের রাজনীতিতে। তার জেরে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যচিত্রটি প্রচারে নিষেধাজ্ঞা দেয় দেশটির কেন্দ্রীয় সরকার।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে বলা হয়, ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানহানির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে এ তথ্য চিত্র।

তার কিছুদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিবিসি ভারত শাখার দিল্লি ও মুম্বাই কার্যালয়ে হানা দেন ভারতের আয়কর বিভাগের কর্মকর্তারা। তিন দিন ধরে চলা সেই তল্লাশি অভিযান শেষে দুই কার্যালয়ের আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় নথি তারা জব্দ করে নিয়ে যান।

আয়কর বিভাগের কর্মকর্তারা অবশ্য বলেছেন, দুই কার্যালয়ে তারা সমীক্ষা চালিয়েছেন, তল্লাশি নয় এবং পর্যবেক্ষণ ও পর্যালোচনা শেষে যাবতীয় নথি ও কাগজপত্র তারা ফেরত দেবেন।

সেই অভিযানের প্রায় দু’মাস পর বিবিসির ভারত শাখার বিরুদ্ধে মামলা করল ইডি।