NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার নির্দেশনা চ্যালেঞ্জ করে রিট


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৪০ এএম

শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার নির্দেশনা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বাংলা নববর্ষ-১৪৩০’ উদযাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা স্মারকের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক খালিদ জাহান।

আবেদনকারীর আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আগামী রবিবার বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।’ 

গত ১১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপনে স্মারক নির্দেশনা জারি করেন। ওই স্মারকে তিনটি কর্মসূচি নির্ধারণ করে দিয়ে তা উদযাপনে নির্দেশ দেওয়া হয়।

কর্মসূচি তিনটি হচ্ছে- নববর্ষ-১৪৩০ উদযাপন অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেসকো কর্তৃক ‘মঙ্গল শোভাযাত্রা’-কে বিশ্বের গুরুত্বপূর্ণ ‘Intangible Cultural Geritage’-এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্বসহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে। নতুন কারিকুলামের সাথে সমন্বয় করে ষষ্ঠ, সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকভিত্তিক ‘বৈচিত্র্যে ভরা বৈশাখ’ বিষয়ে সুনির্দিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং বিষয়ভিত্তিক শিক্ষকরা এ কার্যক্রম মূল্যায়ন করবেন।

 

রিটকারীর আইনজীবী বলেন, ‘সংবিধানের ১২ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী দুই নম্বর কর্মসূচিটি ধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক। র‌্যালির নামে মঙ্গল শোভাযাত্রা করতেই বলা হয়েছে চিঠিতে (নির্দেশনা স্মারকে)। যে কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এই চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না, মর্মে রুল চাওয়া হয়েছে। আদালত রুল জারি করলে সে রুলের শুনানি না হওয়া পর্যন্ত চিঠিটির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে রিটে।’

আগামী রবিবার রিট শুনানির আগে তো চিঠি (নির্দেশনা স্মারক) কার্যকর হয়ে যাবে। তখন রিটের কার্যকারিতা থাকবে কি না জানতে চাইলে আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, ‘রিটটি ফাইল করতে করতে আদালতের দিনের কর্মঘণ্টা শেষ হয়ে যায়। আদালত রবিবার শুনবেন বলেছেন। দেখা যাক কী হয়।’ 

শিক্ষাসচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সহকারী পরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।