NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ফুলেল শ্রদ্ধার সঙ্গে গার্ড অব অনারে ডা. জাফরুল্লাহকে সম্মাননা


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৬ এএম

ফুলেল শ্রদ্ধার সঙ্গে গার্ড অব অনারে ডা. জাফরুল্লাহকে সম্মাননা

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সর্বজন শ্রদ্ধেয় জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানান ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক একে আজাদ।

এরপর একে একে শ্রদ্ধা জানাতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং প্রতিষ্ঠান। আজীবন সাধারণ মানুষের পক্ষাবলম্বী এ মানুষটিকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হাজির হয় বিভিন্ন পেশার অসংখ্য খেটে খাওয়া মানুষ।
হাতে ফুল নিয়ে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাতে দেখা যায় তাঁরই সহকর্মী, সহচর এবং আস্থাভাজনদের।

এর আগে বারডেম হাসপাতালের হিমঘর থেকে সকাল ১০টায় শহীদ মিনারে পৌঁছয় জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। সর্বজনের শ্রদ্ধা জানানোর সময় মরদেহের কফিনের পাশেই উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী শিরিন হক, মেয়ে সৃষ্টি চৌধুরী এবং ছেলে মাহির চৌধুরী।

সর্ব সাধারণের শ্রদ্ধায় সিক্ত বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীকে বেলা সাড়ে ১২টায় গার্ড অব অনার প্রদান করে ঢাকা জেলা প্রশাসন। গার্ড অন অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েত উল্লাহ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয়েছে তার বাসভবনে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আগামীকাল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে।