NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ত্রাণের আড়ালে সিরিয়ায় অস্ত্র পাঠিয়েছে ইরান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১২ এএম

ত্রাণের আড়ালে সিরিয়ায় অস্ত্র পাঠিয়েছে ইরান

তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। এরপর দেশ দু’টির সাহায্যে এগিয়ে আসে বিশ্বের প্রায় সবগুলো দেশ। ওই সময় সিরিয়ায় ত্রাণ পাঠায় ইরান। তবে জানা গেছে, ত্রাণের সঙ্গে সঙ্গে ওই সময় সিরিয়ায় অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ইরান। যেগুলো বর্তমান প্রেসিডেন্ট বাসার আল-আসাদ ও তার সরকারি বাহিনী ব্যবহার করবে।

ইরান, সিরিয়া  এবং ইসরায়েলের ৯টি সূত্রের বরাতে বুধবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সূত্রগুলো জানিয়েছে, ইরানের মূল লক্ষ্য ছিল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রেসিডেন্ট আসাদের অবস্থান শক্তিশালী করা।

৬ ফেব্রুয়ারি ভূমিকম্প আঘাত হানার পর সিরিয়ার আলেপ্পো, দামাসকাস এবং লাতাকিয়া বিমানবন্দরে ইরানের কয়েকশ ফ্লাইট আসা-যাওয়া করে এবং এটি টানা ৭ সপ্তাহ অব্যাহত ছিল।

এই সময়ে ইরান থেকে সিরিয়ায় নিয়ে আসা হয় যোগাযোগের যন্ত্রাংশ, রাডারের ব্যাটারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার খুচরা যন্ত্রাংশ।

তবে জাতিসংঘের ইরান মিশন এ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে। সিরিয়ার সরকারকে এ ব্যাপারে প্রশ্ন করা হলেও তারাও কোনো জবাব দেয়নি।

ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ত্রাণের আড়ালে ইরান সূক্ষ পরিকল্পনার মাধ্যমে সিরিয়ায় অস্ত্র এনেছে। এই কাজে অংশ নিয়েছে সিরিয়ার কোয়াড ফোর্সের ১৮ হাজার সদস্য। এর নেতৃত্ব দিয়েছেন এই ফোর্সের কমান্ডার হাসান মেহদুল। অপরদিকে অস্ত্রের চালানের স্থল পরিবহনে নেতৃত্ব দিয়েছেন কোয়াড ফোর্সের ট্রান্সপোর্ট ইউনিট১৯০ এর কমান্ডার বাহানেম সাহারিরি। তবে তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সিরিয়ায় ইরান নতুন অস্ত্র মজুদ করার পর সেগুলো ধ্বংসের চেষ্টা চালানো শুরু করে ইসরায়েল। এছাড়া অস্ত্রের নতুন চালান যেন আসতে না পারে সেজন্য সিরিয়ার বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব।