NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবকের নামে মামলা


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০৬:০৭ এএম

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবকের নামে মামলা

ঢাকা: পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা বায়েজিদ নামের সেই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

সোমবার (২৭ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ জানান, বায়েজিদ ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরো কয়েকজনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, পদ্মা সেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এতে বোঝা যায় এটি হাত দিয়ে খোলা হয়নি, সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

এর আগে রোববার (২৬ জুন) বিকেলে বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি। তার বাড়ি পটুয়াখালীতে।

প্রসঙ্গত, পদ্মা সেতুর খুলে দেওয়ার প্রথম দিনে (রোববার) ব্যাপক বিশৃঙ্খলায় দেখা দেয়। নিয়ম ভেঙে সেতুতে ছবি তোলা, টিকটক বানানো, নাটবল্টু খোলা, মূত্র বিসর্জন, টোল প্লাজার ব্যারিয়ার ভাঙন ও মালামাল-যন্ত্রপাতি চুরির মতো নানান ঘটনা ঘটেছে। সেতুতে এমন বিশৃঙ্খলা দেখে নড়েচড়ে বসে কর্তৃৃপক্ষ। সোমবার ভোর ৬টা থেকে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।