NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন আসছেন ২৮ এপ্রিল


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:২৭ এএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন আসছেন ২৮ এপ্রিল

নিউইয়র্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন আসছেন ২৮ এপ্রিল। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম এক বিবৃতিতে বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর খুবই গুরুত্বপূর্ন।

 

বিবৃতিতে বলেন, বিশ্বব্যাংকের আমন্ত্রণে এ সফর বাড়তি মাত্রা যোগ দিয়েছে। তাই আমরা যাঁরা মনে প্রানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রে কাজ করছি তাঁদের সবার নৈতিক দায়িত্ব হবে মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরকে অর্থবহ ও সর্ব ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকার বহিঃপ্রকাশ ঘটানো। এ কাজটি যদি আমরা সঠিক ভাবে করতে পারি তাহলে দেশের জনগণ খুশি হবেন এবং আগামী নির্বাচনে জননেত্রীর নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন।


বিবৃতিতে বলেন, আপনাদের সবার নিকট আমাদের আকুল আবেদন যার যার অবস্থান থেকে এপ্রিল ২৮ থেকে মে ৩ পর্যন্ত জননেত্রীর পাশে ভ্যানগার্ড হিসাবেই থাকবেন। সর্বাত্বক আবেদন রাখছি, মাননীয় প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে দেশ বিরোধীরা যাতে অংশগ্রহণ করতে না পারে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। শেখ হাসিনার সরকার আজীবন দরকার।