NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

রোমে সন্দীপ সমিতির ইফতার ও দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৫৪ এএম

রোমে সন্দীপ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ সমিতি ইতালির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদে সাত শতাধিক মুসল্লির অংশগ্রহণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সন্দ্বীপ সমিতি ইতালির ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ শাহী ও সাধারণ সম্পাদক নূর ইসলাম পান্নার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে মানব জীবনে রমজানের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী। এতে রোমের রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সাত শতাধিক মুসল্লির সমাগম ঘটে। 

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জান্নাত হোসেন, সহ-সভাপতি ফোরকান উদ্দিন, ফরহাদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরশাফ উল্লাহ, প্রচার সম্পাদক জামরুল পাশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, আইন সম্পাদক অপু, সদস্য জোবায়ের, আমজাদ হোসেনসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ। 

 

ইফতার মাহফিলে সন্দ্বীপবাসীসহ বিশ্ব মুসলীম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।