NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

নারীরা সহজাতভাবেই উদ্যোক্তা : স্পিকার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৫২ এএম

নারীরা সহজাতভাবেই উদ্যোক্তা : স্পিকার

ঢাকা: আইসিটিকে সর্বাত্মকভাবে কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটাতে স্মার্ট নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, নারীরা সহজাতভাবে উদ্যোক্তা। তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নারীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। নারীরা স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হবেন।

আজ সোমবার বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত আইডিয়া প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের পিডি যুগ্মসচিব মো. আলতাফ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদ সদস্য শামসুন নাহার ও রত্না আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তাগণ এবং স্মার্ট নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠনে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী উন্নয়নের গণজোয়ার চলছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে নারীবান্ধব প্রকল্প বাস্তবায়ন, ফ্রি- ল্যান্সিং, ই-কমার্স ও অনলাইন বিজনেসের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ফলে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান হয়েছে। তিনি নারীদের প্রশিক্ষণ, শিক্ষা, প্রযুক্তি এবং যথাযথ জ্ঞান অর্জন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ড. শিরীন শারমিন ৪১ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ সময় তিনি সম্ভাবনাময় উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডেভিডেন্ডের সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান।