NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

গর্ভপাত আইনে পরিবর্তন আনছে জার্মানি


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৫ এএম

>
গর্ভপাত আইনে পরিবর্তন আনছে জার্মানি

র্ভপাত সংক্রান্ত আইনে সংস্কার আনতে যাচ্ছে জার্মান সরকার। আইন সংস্কার হলে গর্ভপাতে ইচ্ছুকদের অতিরিক্ত তথ্য দেওয়ার অনুমতি পাবেন চিকিৎসকরা। 

জার্মানিতে গর্ভপাত বেআইনি। তবে বিশেষ পরিস্থিতিতে এর অনুমোদন রয়েছে এবং সেক্ষেত্রে গর্ভধারনের ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত করতে হবে।  

তবে যেহেতু চিকিৎসকদের তথ্য দেওয়ার অনুমতি নেই, তাই গর্ভপাত সংক্রান্ত তথ্য সেখানে পাওয়া কঠিন। যেমন ওয়েবসাইটে গর্ভপাত পরিষেবার কথা উল্লেখ করায় এক চিকিৎসককে বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়েছিল। এরপর বিষয়টি নিয়ে জার্মানিতে বড় রকমের বিতর্ক তৈরি হয়।  

জার্মানির আইনমন্ত্রী মার্কো বুশমান এক বিবৃতিতে বলেন, গর্ভপাত করাতে চান এমন নারীদের গর্ভপাতের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করাটা চিকিৎসকদের জন্য শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হতো। এমনকি জরিমানাও দিতে হতো তাদের। 

২২ বছর বয়সী তরুণী ভেরেনা বলেন, আমি অনলাইনে তথ্য খুঁজে হয়রান হয়ে গেছি। কোন চিকিৎসক গর্ভপাত করেন, তারা কোথায় বা কীভাবে এ কাজ করেন, তা জানার সহজ কোনো উপায় নেই। 

পাঁচ বছর আগে ভেরেনা দেখেছিলেন তথ্য সহজে না মেলার কারণে স্থানীয় ক্লিনিকে কল করার আগে কয়েক ঘণ্টা নষ্ট হয় অযথা অনুসন্ধান করে। তাকে নিজের এলাকার তিনজন চিকিৎসকের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। কিন্তু তারপরে তিনি দেখতে পেলেন যে তথ্য পাওয়ার কোনো উপায় নেই, যেমন : অস্ত্রোপচার করে গর্ভপাত এবং ওষুধের মাধ্যমে গর্ভপাতের পার্থক্য কী? পরবর্তী প্রক্রিয়াটি কেমন এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কী কী? এসব তথ্য জানার কোনো উপায় নেই।