NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

পাঁচ সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০১:২১ এএম

পাঁচ সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ঢাকা: পাঁচ সিটি করপোরেশন ও পাঁচটি পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। সিটি করপোরেশন গুলো হলো গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহী। 

আজ সকালে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

এ সময় প্রার্থীদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। 

 

এছাড়া বরিশাল সিটি করপোরেশনের প্রার্থী হিসেবে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দীন সরাসরি এবং গাজীপুর সিটি করপোরেশনসহ বরিশালের কয়েকজন প্রার্থীর পক্ষে অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা, ২১ জুন সিলেট এবং রাজশাহী সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।