NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করলেন মার্কিন সাংবাদিক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৮ পিএম

গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করলেন মার্কিন সাংবাদিক

জেলে থাকা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচের বিরুদ্ধে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তবে মার্কিন সাংবাদিক গের্শকোভিচ রাশিয়ার আনা অভিযোগ অস্বীকার করেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস শুক্রবার এ তথ্য জানিয়েছে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগকারী একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে যে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস আনুষ্ঠানিকভাবে মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

রাশিয়ার আইনি ব্যবস্থায় অভিযোগ গঠন মানেই ফৌজদারি তদন্তের আনুষ্ঠানিক সূচনা। তাস তার সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে যে এফএসবি তদন্তে গের্শকোভিচের বিরুদ্ধে মার্কিন স্বার্থে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তবে সাংবাদিক স্পষ্টভাবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

রাশিয়ার একটি অস্ত্র কারখানা সম্পর্কে গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগে গত সপ্তাহে রুশ কর্তৃপক্ষ গের্শকোভিচকে গ্রেপ্তার করে। যদিও ওয়াল স্ট্রিট জার্নাল এই অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন সাংবাদিককে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র তার নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জারি করা ডিক্রিতে বলা হয়, মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে হবে। ১৯৮৬ সালের পর রাশিয়ার গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রথম মার্কিন সাংবাদিক হলেন গের্শকোভিচ।