NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

আমিরাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৯ এএম

আমিরাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ফরহাদ আহমদ নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর (হরিনগর) গ্রামের তজমুল আলীর বড় ছেলে।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে সেহরি খাওয়ার পর ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। ফরহাদ আহমদ বছরখানেক আগে আমিরাতে এসেছিলেন। তিনি আজমান শহরের আল জরফ এলাকায় থাকতেন।

ফরহাদ আহমদের চাচা সাইফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ফরহাদ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চার লাখ টাকা ঋণ করে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সে আমিরাতে আসে। অনেক আশা নিয়ে প্রবাসে এলেও মাত্র এক বছরের মাথায় না ফেরার দেশে চলে গেল।

সদ্য বিয়ে করে প্রবাসে এসে ছিলেন এক বুক স্বপ্ন নিয়ে। কিন্তু দেশে ফিরবেন কফিনে বন্দি হয়ে।