NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অনুমতি না নিয়েই স্টেজে নায়িকাকে বরুণের চুমু?


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৪ পিএম

অনুমতি না নিয়েই স্টেজে নায়িকাকে বরুণের চুমু?

নীতা আম্বানি ও মুকেশ আম্বানি সম্প্রতি মুম্বাইয়ে সাংস্কৃতিক কেন্দ্র খুলেছেন। শুক্র ও শনিবার ছিল সেই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া থেকে নিক জোনাস সবাইকেই অংশ নিতে দেখা যায় সেখানে।

উপস্থিত ছিলেন মডেল-নায়িকা জিজি হাদিদও। শাড়ি পরে পুরোপুরি ট্র্যাডিশনাল সাজে ছিলেন তিনি। তবে তার সঙ্গে যা ঘটল তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। তারা ধিক্কার দিচ্ছেন বরুণ ধাওয়ানকে।

ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে নাচ করছিলেন বরুণ ধাওয়ান। হঠাৎ সেখানে হাজির জিজি। ঘটিহাতা ব্লাউজ, সাদা-হলুদ শাড়ি পরে বরুণের দিকে এগিয়ে যেতেই তাকে কোলে তুলে নেন নায়ক। ঘোরাতে থাকেন বনবন করে। এরপরই গাল লক্ষ্য করে খেয়ে ফেলেন চুমুও।

নেটিজেনদের একাংশের মতে, জিজি প্রথমে বেশ অস্বস্তির মধ্যে পড়েছিলেন। বরুণ চুমু খেতেই বেশ বিরক্ত হতেও দেখা যায় তাকে। অন্যদিকে, সামনের সারিতেই বসে ছিলেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। স্ত্রীর সামনে অন্য নারীকে জড়িয়ে ধরে চুম্বন নিয়ে রসিকতাও যেমন করেছেন অনেকে, অনেকে আবার প্রশ্ন তুলেছেন, এভাবে অনুমতি না নিয়ে চুমু খাওয়া আসলে কতটা উচিত?