NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শেষ হলো জাতীয় ভূমি সম্মেলন


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ১২:৩৭ পিএম

শেষ হলো জাতীয় ভূমি সম্মেলন

ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ‘স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন শেষ হয়েছে। শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে  এ সম্মেলন শেষ হয়।

গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় ভূমি সম্মেলন এবং ভূমি মন্ত্রণালয়ের ৭টি নতুন উদ্যোগ উদ্বোধন করেন।

সম্মেলনে তিন দিনে মোট চারটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। প্রথম দিন, জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানের দিন অপরাহ্ণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় মাঠ প্রশাসন' শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

দ্বিতীয় দিন, 'সায়রাত, খাসজমি ও জনবান্ধব ভূমি সেবা' শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং 'অধিগ্রহণ ব্যবস্থাপনা, সরকারি মামলা' ও 'সরকারি ক্রয় ব্যবস্থাপনা' শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তৃতীয় দিন, 'বাংলাদেশ ডিজিটাল জরিপ' শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শেষ তিনটি প্যানেল ডিসকাশন রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়।