NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

রাশ্মিকা-অরিজিৎ-তামান্না মাতালেন আইপিএল মঞ্চ


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৩ পিএম

রাশ্মিকা-অরিজিৎ-তামান্না মাতালেন আইপিএল মঞ্চ

অরিজিৎ সিংয়ের মন ভোলানো সুর, তামান্না ভাটিয়া ও রাশ্মিকা মান্দানার দুরন্ত নাচের মাধ্যমে শুরু হয়েছে ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হয় আইপিএল ২০২৩ এর এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। 

এ সময় মঞ্চে বাজল অস্কারজয়ী ‘নাটু নাটু’ গান। মঞ্চে এসে একের পর এক গানে মনোমুগ্ধ করে দেন অরিজিৎ সিং। মাঝে আবার গান থামিয়ে বলেন, ‌‌‘এত দর্শকদের সামনে কখনো গাইনি। ভুল হলে ক্ষমা করে দেবেন।’ কিন্তু অরিজিতের কণ্ঠের জাদুতেই সমস্ত কিছু ভুলে যান দর্শকরা। 

অরিজিতের পরই মঞ্চে তামান্না ভাটিয়া ও রাশ্মিকা মান্দানার নাম ঘোষণা করেন মন্দিরা বেদী। দক্ষিণী এবং হিন্দি দুই ভাষার গানেই নাচেন তামান্না। 

তমান্নার পর মঞ্চে আসেন রাশ্মিকা মান্দানা। প্রথমে নিজের ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’র গানে নাচেন তিনি। তারপরই অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের ছন্দে পা মেলান। 

শেষে তিন তারকাকেই ডেকে নেওয়া হয় মঞ্চে। ডাকা হয় বিসিসিআই সভাপতি রজার বিনি ও বিসিসিআই সচিব জয় শাহকে। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসেবে আসেন মহেন্দ্র সিং ধোনি ও গুজরাট টাইটান্সের নেতা হিসেবে ডাকা হয় হার্দিক পাণ্ডিয়াকে। সবার উপস্থিতিতেই হয় ২০২৩ সালের আইপিএল অধ্যায়ের সূচনা।