NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:২৫ এএম

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেনটাকিতে প্রশিক্ষণের সময় মার্কিন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গেছে।

কেনটাকিতে গভর্নর আজ বৃহস্পতিবার বলেন, ‘বুধবার গভীর রাতে নিয়মিত প্রশিক্ষণের সময় মার্কিন সেনাবাহিনীর দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।’ মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র নন্ডিস থারম্যান বৃহস্পতিবার (৩০ মার্চ) রয়টার্সকে বলেছেন, ওই দুই হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টার দুটিতে কয়জন আরোহী ছিলেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি। 

গভর্নর অ্যান্ডি বেসিয়ার টুইটারে এক পোস্টে বলেছেন, ‘আমরা ফোর্ট ক্যাম্পবেল থেকে দুঃসংবাদ পেয়েছি। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।’ 

ফোর্ট ক্যাম্পবেল ঘাঁটির মুখপাত্র ননডিস থুরমান নিশ্চিত করেছেন, স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে ট্রিগ কাউন্টির ৬৮ নম্বর মহাসড়কের কাছে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তিনি আরো বলেন, হেলিকপ্টারগুলো ব্ল্যাকহক মডেলের। এগুলো পরিচালনা করত ১০১তম এয়ারবোর্ন ডিভিশন।

যে ঘাঁটিতে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়েছে, সেটি ন্যাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্ব দিকের কেন্টাকি-টেনেসির ট্রিগ কাউন্টিতে। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা থাকেন। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রথমবারের মতো একটি ইউএইচ-৬-আলফা ব্ল্যাকহক হেলিকপ্টার মানুষ ছাড়াই ওড়ানো হয়। তাই বৃহস্পতিবারের দুর্ঘটনার পেছনে এ প্রগ্রামের কোনো ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাদের আশঙ্কা এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যমগুলো আরো জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল।

সূত্র : রয়টার্স, ডেইলি মেইল