NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বিমানের টয়লেটে ভারতীয় বাঙালি তরুণীর ধূমপান, মাঝ আকাশে হুলস্থুল


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ এএম

বিমানের টয়লেটে ভারতীয় বাঙালি তরুণীর ধূমপান, মাঝ আকাশে হুলস্থুল

আর্ন্তজাতিক ডেস্ক: মাঝ আকাশে বিমানের টয়লেটে ধূমপান করছিলেন ভারতের এক বাঙালি তরুণী। ধরা পড়তেই হৈহৈ কাণ্ড। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানে।

জানা যায়, গত ৫ মার্চ রাত স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে ২৪ বছরের প্রিয়াংকা চক্রবর্তী ইন্ডিগোর ৬ই-৭১৬ ফ্লাইটে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন। মাঝ আকাশে বিমানের টয়লেটে গিয়ে তিনি ধূমপান শুরু করেন। ধোঁয়া দেখে সন্দেহ হয় সবার। এরপরই ফ্লাইট ক্যাপ্টেন প্রিয়াংকাকে দরজা খুলতে বলেন এবং তাকে হাতেনাতে ধরে ফেলেন। টয়লেটের দরজা খুললে ময়লার বিনে একটি সিগারেট পড়ে থাকতে দেখা যায়। বেঙ্গালুরুতে বিমান অবতরণের পরই পুলিশ ওই তরুণীকে আটক করে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার কাছে দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রিয়াংকাকে গ্রেপ্তার করে। পরে অবশ্য ওই তরুণীকে জামিন দেওয়া হয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত গত ৬ ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার ১৪২ নম্বর ফ্লাইটের টয়লেটে বসে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন এক যাত্রী। বিমানটি প্যারিস থেকে ছেড়ে নয়াদিল্লির উদ্দেশে যাচ্ছিল। এ ছাড়া ওই বিমানেই এক মাতাল যাত্রী সহযাত্রীর আসন খালি দেখে তার কম্বলের মধ্যে প্রস্রাব করে দেন। অভিযোগ পাওয়া মাত্রই ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার কাছে এ ঘটনার ব্যাখ্যা জানতে চায়। গত ৫ জানুয়ারি ডিজিসিএ এয়ারলাইনের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করে। নোটিশে বলা হয়, এ ধরনের ঘটনায় অসভ্য আচরণ করা যাত্রীদের ক্ষেত্রে যা পদক্ষেপ গ্রহণ করা উচিত, তা করেনি এয়ার ইন্ডিয়া। এ কারণেই এয়ার ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে শোকজ নোটিশ দেওয়া হয়।

বেসামরিক বিমান চলাচলের প্রয়োজনীয়তা (সিএআর) সেকশন-৩, সিরিজ-এম, পার্ট-৬-এর নিয়ম অনুযায়ী, কোনো বিমানে যাত্রীদের ধূমপান করার অনুমতি নেই। সিগারেটের প্যাকেট সঙ্গে রাখা গেলেও কোনো লাইটার কিংবা দিয়াশলাই নিয়ে বিমানে উঠতে পারবেন না যাত্রীরা। ই-সিগারেটও সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া বিমানের মধ্যে কোনো যাত্রী যদি অশালীন আচরণ করেন, তবে অবতরণের ১২ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যথাযথ অভিযোগের ভিত্তিতে সব বিষয় খতিয়ে দেখতে একটি তিন সদস্যের কমিটি তৈরি করতে হবে। এই কমিটিতে থাকবেন একজন জেলা কিংবা নগর দায়রা আদালতের বিচারক, অন্য কোনো বিমান সংস্থার প্রতিনিধি, ক্রেতা/গ্রাহক সুরক্ষা বিভাগের একজন প্রতিনিধি।

সূত্র : এই সময়