NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

রেহানা, জয়, পুতুল ও ববিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৬ এএম

>
রেহানা, জয়, পুতুল ও ববিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নির্মাণকে কেন্দ্র করে অতীতের অনেক অপপ্রচারের কথা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।

শনিবার (২৫ জুন) জাজিরায় এক বিশাল সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি পদ্মা সেতুর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার এবং তার পরিবারকে লক্ষ্য করে বিরূপ মন্তব্যের কথা তুলে ধরেন।

নিজের ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে ধন্যবাদ জানিয়ে  প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের বিপক্ষে থাকা একটি অংশের  লজ্জাজনক আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল তারা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাদের মানহানি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।’

প্রধানমন্ত্রী তার তৎকালীন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকেও ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, পদ্মা সেতু হচ্ছে এ সব অপমানের জবাব।