NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

৩৫ ছক্কা আর ‘৫০০’ রানের ম্যাচে দ.আফ্রিকার জয়


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৪১ এএম

>
৩৫ ছক্কা আর ‘৫০০’ রানের ম্যাচে দ.আফ্রিকার জয়

আধুনিক টি-টুয়েন্টি ক্রিকেটের যুগে চার-ছক্কার ঝনঝনানি থাকবে এটা স্বাভাবিক। তবে এবার ক্রিকেটের ছোট এই ফরম্যাটে এক ম্যাচে দেখা গেল ৫০০ রান। রোববার এমনই এক ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল মিলে গড়েছে রেকর্ড ৫১৭ রান। ম্যাচে ঘটেছে সেঞ্চুরির বদলে সেঞ্চুরি, তবে শেষ হাসি হেসেছে কুইন্টিন ডি ককের দলই। 

শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দল জনসন চার্লসের ১১৮ ও কাইল মাইয়ার্সের ৫১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে দলীয় সর্বোচ্চ ২৫৮ রান। অবশ্য চার্লস এদিন ৩৯ বল খেলে ক্যারিবিয়ানদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন। স্কোরবোর্ডে রেকর্ড সংখ্যা রান করেও ক্যারিবিয়ানদের সেই হাসি বেশিক্ষণ থাকতে দেয়নি দক্ষিণ আফ্রিকান দুই ওপেনার ডি কক ও রেজা হেনড্রিকস।

ঝড়ো ব্যাটিং করে এই দুই ব্যাটার ৬ ওভারে আফ্রিকার স্কোরবোর্ডে যোগ করে বিনা উইকেটে ১০২ রান। এরপর কক তুলে নেন ৪৩ বলে সেঞ্চুরি। অবশ্য সেই সেঞ্চুরি করেই বিদায় নেন এই প্রোটিয়া ওপেনার। অন্যদিকে হেনড্রিকস খেলতে থাকেন চার-ছক্কার ফুলঝুরি। তবে ৬৮ রানে থাকাকালীন ডানহাতি এই ব্যাটারও বিদায় নেন।

ডি কক-হেন্ড্রিকসের গড়ে দেওয়া ম্যাচের বাকি কাজ অনায়েসেই টপকেছেন রাইলি রুশো (৪ বলে ১৬), অ্যাইডেন মার্করাম (২১ বলে ৩৮*), হেনরিক ক্লাসেন (৭ বলে ১৬*)। ৭ বল বাকি থাকতে, ৬ উইকেটের জয় তুলে নেয় আফ্রিকা।

যার ফলে প্রোটিয়ারা পাড়ি দেয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও। ম্যাচে দুই দলের ৫১৭ রানও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এছাড়া এই প্রথম দুই দল মিলে সম্মিলিতভাবেও এক ম্যাচে করেছে ৫০০ রান। এ ম্যাচে ৪৬ চারের সঙ্গে ৩৫ ছক্কার ঝনঝনানি দেখেছে ক্রিকেট বিশ্ব।