NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পাকিস্তানকে হারিয়ে রশিদ বললেন, ‘বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছি’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৪ পিএম

>
পাকিস্তানকে হারিয়ে রশিদ বললেন, ‘বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছি’

পাকিস্তানের বিপক্ষে জয় আসি আসি করে আসছিল না আফগানিস্তানের। বেশ কয়েকবার খুব কাছে গিয়ে আক্ষেপে পুড়তে হয় তাদের। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো প্রতিবেশীদের হারানোর স্বাদ নিল তারা। ঐতিহাসিক জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করলেন তাদের অধিনায়ক রশিদ খান।

গতকাল শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে আফগানরা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। নিয়মিত তারকাদের অধিকাংশকে বিশ্রাম দেওয়া পাকিস্তান টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ৯২ রান করতে পারে। জবাবে শুরুর ধাক্কা সামলে ৪ উইকেটে ৯৮ রান তুলে ১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান।

ম্যাচের পর গণমাধ্যমের কাছে তারকা লেগ স্পিনার রশিদ বলেন, 'জেতায় আনন্দ লাগছে কারণ, অতীতে আমরা সব সময় তাদের কাছে হেরেছি। কখনও কখনও খুব অল্প ব্যবধানে। জিততে পেরে খুশি এবং আমরা আশা করি, এই মোমেন্টাম ধরে রাখতে পারব।'

'কেবল এই সিরিজের জন্য নয়, বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছি বলে আমাদের উন্নতি করতে হবে। এখন থেকেই প্রতিদিন আমাদের চেষ্টা করা দরকার যেন বছরের শেষ নাগাদ (ভারত বিশ্বকাপের আগে পর্যন্ত) , যখন আমরা বিশ্বকাপ খেলতে যাব, তখন আমাদের একটি পুরোপুরি প্রস্তুত স্কোয়াড থাকে।'- তিনি আরও যোগ করেন।