NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ভুটানের রাজার সঙ্গে বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০৯ এএম

>
ভুটানের রাজার সঙ্গে বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 
 
বুধবার (২২ মার্চ) রাজধানী থিম্পুতে বাংলাদেশ-ভুটান ট্রানজিট এগ্রিমেন্ট ও প্রোটোকল সই শেষে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল রাজার সঙ্গে করেন।

সাক্ষাৎকালে ভুটানের রাজার কাছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

বাণিজ্যমন্ত্রী উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য ট্যুরিজম ও বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন খাতে ভুটানের অধিকতর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর প্রথম স্বীকৃতি দানকারী দেশ হওয়ায় এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সার্বিক উন্নয়নে পাশে থাকায় ভুটানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
 
ট্রানজিট অ্যাগ্রিমেন্ট সম্পাদনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচু দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার জানান। এছাড়া ভুটানের রাজা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।