NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শুধু কেক কেটে নয়, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন হোক আদর্শ চর্চার মাধ্যমে


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০২:২২ এএম

শুধু কেক কেটে নয়, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন হোক আদর্শ চর্চার মাধ্যমে

সিডনির স্থানীয় রেস্টুরেন্টে শনিবার অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া এবং বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি কৃষিবিদ আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী নির্মাল্য তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটে অংশগ্রহণকারী অন্যতম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন, মো. শফিকুল আলম, এমদাদ হক, ডা. লাভলী রহমান, অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম, অপু সারোয়ার, মাসহুদা জামান ছবি, ড. সাইফুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল, আলী আশরাফ হিমেল, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা বিদেশ কবিরাজ, সাজ্জাদ সিদ্দিক প্রমুখ। 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন লেখক ও আবৃত্তিকার আরিফুর রহমান এবং শাহানা চৌধুরী। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের পনেরো আগস্টে নিহত সকল শহীদ এবং মুক্তিযুদ্ধে জীবনোৎসর্গকারী তিরিশ লাখ শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

 

আলোচনা সভার আগে সংগঠনগুলোর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না, আমরাও সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশে আসতে পারতাম না। তার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেন আমরা শুধু আনুষ্ঠানিকতায় পরিণত না করি। কেবল কেক কেটে নয়, আমরা যেন বঙ্গবন্ধুর আদর্শ চর্চার মাধ্যমে তার জন্মদিন পালন করি। বঙ্গবন্ধুর আদর্শ ও অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রবাসে বসে আমাদের এমন কিছু বলা বা করা উচিত হবে না, যাতে শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে-বিদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের চোখ-কান খোলা রেখে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। ব্যক্তিজীবনে কী পেলাম আর কী পেলাম না, এই হিসাব না করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।