NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়নি : হানিফ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০৩ এএম

>
পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়নি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। এটি কানাডার ফেডারেল কোর্টে প্রমাণিত। বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমুর্তি ক্ষুণ্ন করেছে। পদ্মা সেতু যাতে না হয় তাদের এমন ষন্ত্রের কথা দেশের মানুষ জানে। বিগত সময়ে বিএনপির দুর্নীতি-অপকর্ম ঢাকতেই উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কল্পিত এমন অভিযোগ করে আসছে তারা।

বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, রাষ্ট্রক্ষমতায় থাকাকালে নিজেদের ব্যর্থতা, দুর্নীতি, অপকর্ম আড়াল করার জন্য সরকারের বিরুদ্ধে, উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কল্পিত অভিযোগ করে যাচ্ছে। 

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেখিয়ে দিয়েছে যে নিজস্ব অর্থায়নেও পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন হতে পারে এদেশে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে এই পদ্মা সেতুকে ঘিরে। 

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. মুসতানজিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।