NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৬:৪১ এএম

>
রাষ্ট্রপতির সঙ্গে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

তারা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) উপাচার্য রিয়েল এডমিরাল মোহাম্মদ মুসা, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামালউদ্দিন আহমেদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আরএমএসটিইউ) উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান সৌজন্য সাক্ষাৎকালে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং অবকাঠামো বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য তাদের কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়সমূহে মানসম্পন্ন শিক্ষা প্রদান ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেও রাষ্ট্রপতি তাগিদ দেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গ্রহণ, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও প্রকৃত ছাত্র-ছাত্রীদের হলে অবস্থান নিশ্চিত করতে ও উপাচার্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ সময় রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এবং ঊর্ধ্বতন সামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।