NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

‘শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে’


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৯:১৫ এএম

>
‘শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আজ সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। কাজেই নির্বাচনের প্রশ্নে সবাই উদগ্রীব হয়ে বসে আছেন আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করার জন্য। 

তিনি আরও বলেন, আমি মনে করি শুধু পদ্মা সেতু না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সম্ভাবনার বাংলাদেশ তৈরি করে দিয়েছেন, আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, এটার জন্য তিনি যুগ যুগ বেঁচে থাকবেন। 

শনিবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সমাবেশস্থলে হাজির হয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  

আজ ২৫ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে ভাষণ শেষে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এর সঙ্গে সঙ্গে খুলে যাবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের জন্য সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার অনন্ত দুয়ার। 

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু। মাওয়া থেকে জাজিরা। পদ্মা সেতু সড়ক, রেল, গ্যাস, বিদ্যুতের সংযোগ ঘটাবে উত্তরের সঙ্গে দক্ষিণের। নির্মাণের বিশাল কর্মযজ্ঞের সঙ্গে আছে সংযোগ সড়ক, রেল সংযোগ, নদীশাসন, পুনর্বাসন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা—নানা প্রকল্প ও কর্মকাণ্ড।