NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বঙ্গবন্ধুর জন্মদিনে নৌকা বাইচসহ রাজউকের নানা আয়োজন


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০২:০২ এএম

>
বঙ্গবন্ধুর জন্মদিনে নৌকা বাইচসহ রাজউকের নানা আয়োজন

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে রাজধানীতে কেক কাটা, নৌকা বাইচসহ নানা আয়োজন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শারমিন জাহানের সই করা এক অফিস আদেশে এসব বিষয় জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ১৭ মার্চ সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকাল সাড়ে ৩টায় হাতিরঝিল লেকে নৌকা বাইচ প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৩টায় হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের দশম তলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৫টায় হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের নিচতলায় কেক কাটা, সন্ধ্যা সাড়ে ৬টায় হাতিরঝিলে পুরষ্কার বিতরণ এবং সন্ধ্যা ৭টায় হাতিরঝিলে এম্ফিথিয়েটারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এসব অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা ও কর্মচারীকে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে।