NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ডিজিটাল আইন সংশোধনের চেষ্টা চলছে : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০০ এএম

ডিজিটাল আইন সংশোধনের চেষ্টা চলছে : আইনমন্ত্রী

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন নিয়ে আলোচনা করেন তিনি।

বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে। এই আইন বাতিল করা দরকার, এর বিকল্প নেই। ঢেলে সাজালেও এই আইন গ্রহণযোগ্য হবে না‌। তাই পুরো আইন বাতিলের দাবি জানানো হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের জন্য চেষ্টা চলছে। এই আইনের প্রয়োজনীয়তা আছে। তবে ত্রুটিগুলো দূর করার চেষ্টা চলছে। ৩০ মার্চ পরবর্তী মিটিং করে সিদ্ধান্ত আসতে পারে। ডাটা প্রটেকশন অ্যাক্ট বা তথ্য সুরক্ষা আইন নিয়ে এরই মধ্যে বেশ কিছু মন্তব্য ও পরামর্শ এসেছে। আগামী ৬ এপ্রিল আবার মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।