NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইউনূসের পক্ষে ৪০ বিদেশির বিবৃতিকে বিজ্ঞাপন বললেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ০৪:১৬ এএম

ইউনূসের পক্ষে ৪০ বিদেশির বিবৃতিকে বিজ্ঞাপন বললেন প্রধানমন্ত্রী

ঢাকা: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে প্রধানমন্ত্রী বরাবর ৪০ বিশ্বনেতার খোলাচিঠি ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ছাপানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যিনি এতো নামিদামি তার জন্য ৪০ জনের নাম খয়রাত করে এনে অ্যাড দিতে হবে কেন। এটি আমার প্রশ্ন’।

সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

৪০ জন বিদেশি ব্যক্তির চিঠিকে বিজ্ঞাপন বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এটা বিবৃতি না, এটা একটা বিজ্ঞাপন। যে ৪০ জনের নাম ব্যবহার করা হয়েছে একজন বিশেষ ব্যক্তির পক্ষে—এর উত্তর কী দেবো, জানি না। আমার একটা প্রশ্ন আছে, যিনি এত নামিদামি নোবেল প্রাইজপ্রাপ্ত, তার জন্য এই ৪০ জনের নাম খয়রাত করে এনে বিজ্ঞাপন দিতে হবে কেন? তাও আবার বিদেশি পত্রিকায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন দেশের ৪০ জন বিশিষ্ট ব্যক্তির নামে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে।