NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

আবারও পুরোনো বিতর্ক উসকে দিলেন পরিচালক


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০৬:৫২ এএম

>
আবারও পুরোনো বিতর্ক উসকে দিলেন পরিচালক

গত বছর ঠিক এই দিনে নায়িকার পায়ে চুমু এঁকে দিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন পরিচালক রামগোপাল বার্মা। আবারও সেই পুরোনো বিতর্ক উসকে দিলেন তিনি। তবে এবার আর পা নয়, হাত চাটতে চান পরিচালক।

নতুন রঙে মজেছেন ‘রঙ্গিলা’ নির্মাতা! এভাবে বললেও খুব বেশি অত্যুক্তি হবে না। কেননা, ভয়-ডরহীন পোস্ট জারি রেখে নতুন বার্তাই দিচ্ছেন রামু। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন একটি ছবি পোস্ট করেছেন পরিচালক। সেখানে দেখা যাচ্ছে, এক নারীর হাত মুখে নিয়ে বসে আছেন তিনি। এ সময় আবেশে চোখ বুজে আসে তার। ডান হাতের কব্জিতে জড়ানো বেলি ফুলের মালা।

ছবিতে ওই রহস্যময়ী নারীর হাতটাই দেওয়া। তাই বোঝার কোনো উপায় নেই কে এই নারী? শুধু একটি সুসজ্জিত হাত নিজের কাছে টেনে নিয়েছেন রামগোপাল। তাতেই মুখ ডুবিয়ে চুমু খেয়ে চলেছেন। আঙুলে আকাশি নেলপালিশ, লাল বড় চক্র লাগানো আংটি সে হাতের শোভা বাড়িয়ে আরও কৌতূহলী করেছে নেটিজেনদের। সামনে জ্বলজ্বল করছে গ্লাস। তলায় পড়ে পানীয়। সেই ছবি পোস্ট করে রামগোপাল ক্যাপশনে লিখেছেন, ‘শুধু পায়ের পাতা নয়.. হাতও!’

পরিচালকের এই মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে, আগের সেই কীর্তিকেই মনে করিয়ে দিতে চান তিনি। কী সেই কীতি? ফিরে দেখা যাক, ২০২২ সালের ১১ মার্চ। যেবার ভাইরাল হয়েছিল সেই ভিডিও, যেখানে টেবিলে সাজানো ছিল মদের বোতল। খোলা বারান্দায় গাঢ় সন্ধ্যায় শুরু হয়েছিল সাক্ষাৎকার। সোফায় বসে পায়ের ওপর পা তুলে বসেছিলেন অভিনেত্রী আশু রেড্ডি। পরনে খাটো হলুদ পোশাক। তার উন্মুক্ত দুই পায়ের সামনে টাইলসের মেঝেয় বসেছিলেন গদগদ রামগোপাল।

কথা বলতে বলতে বিগলিত পরিচালক এক সময় অভিনেত্রীর ডান পায়ের পাতায় চুমু খেতে শুরু করলেন। পায়ের আঙুলগুলো মুখে পুরে দিলেন তারপর। সেই দৃশ্য দেখে তাজ্জব হয়েছিলেন সবাই।