NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নারায়ণগঞ্জ ক্লাব মাতালেন অনুপম-ঋতুপর্ণা


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৫ এএম

>
নারায়ণগঞ্জ ক্লাব মাতালেন অনুপম-ঋতুপর্ণা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নাচগানে মাতিয়ে গেলেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় এই দুই শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত হাজারও দর্শক। জানা গেছে, অনুষ্ঠানটি শুধুমাত্র নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল।

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু জানান, নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ক্লাবের সদস্যদের নিয়ে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে রাতে গান গেয়েছেন অনুপম রায় এবং নৃত্য পরিবেশন করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতিদের সম্মান জানানো হয়েছে।

ফেরদৌসের সঙ্গে মঞ্চে নৃত্য পরিবেশন করছেন ঋতুপর্ণা
ফেরদৌসের সঙ্গে মঞ্চে নৃত্য পরিবেশন করছেন ঋতুপর্ণা

অনুষ্ঠানে ঋতুপর্ণা বেশ কয়েকটি গানে একক নৃত্য পরিবেশন করেন। এছাড়া তিনটি দলীয় নৃত্য পরিবেশন করেন তিনি। শেষ দিকে এপার বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌসের সঙ্গে ‘সব সখিরে পার করিতে’ গানে নৃত্য পরিবেশন করেন। এ সময় অনুপমের গাওয়া গান ও ঋতুপর্ণা সেনের নৃত্য ক্লাব সদস্যদের বিমোহিত করে। রাত ১২টায় অনুষ্ঠান শেষ হয় বলে ক্লাব সূত্রে জানা গেছে।

এদিন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদ মানুর সভাপতিত্বে ক্লাবের সাবেক সভাপতিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।