NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

অ্যালামনাইতে মন্ত্রীকে প্রধান অতিথি করতে হবে কেন, সেতুমন্ত্রীর ক্ষোভ


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৭ এএম

অ্যালামনাইতে মন্ত্রীকে প্রধান অতিথি করতে হবে কেন, সেতুমন্ত্রীর ক্ষোভ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে দল-মত-নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ না জানানোয় আয়োজকদের ওপর ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অ্যালামনাই যদি করতে চান তাহলে এটাকে নন-পলিটিক্যাল চরিত্র দিতে হবে। এসব প্রগ্রামকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।

আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে বিভিন্ন দলের লোক ছিলেন। কিন্তু এখানে অনেককে দেখতে পাচ্ছি না। একটি দল নিয়ে অ্যালামনাই প্রগ্রাম করবেন, এটি হতে পারে না। কয়েকটি জায়গা রাজনীতির বাইরে রাখতে হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত অনুষ্ঠান-এটা আমাদের অ্যালামনাইয়ের চরিত্র হওয়া উচিত নয়। এটা বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। অমুক মন্ত্রীকে এনে প্রধান অতিথি করতে হবে এর সঙ্গে আমি একদম একমত নই।

তিনি বলেন, এখন আমি মুহসীন হলের প্রাক্তন আবাসিক ছাত্র হিসেবে আসব। আমরা আড্ডা দেব, একসঙ্গে খাব, পুরনো দিনের স্মৃতিচারণা করব। হাসিখুশি সময়টা কাটাব। এটি কোনো পলিটিক্যাল জায়গা নয়। পরবর্তী সময়ে যেন রাজনীতির বাইরে থেকে এ ধরনের আয়োজন করা হয়। আগামী বছর যেন এ প্রগ্রাম নন-পলিটিক্যাল হয় বলেও জানান তিনি।