NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার ৮ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০৮:৫১ এএম

>
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার ৮ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে

সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম ৮ দিন সাময়িক বন্ধ থাকতে পারে। এ সময়ের মধ্যে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১৩ মিনিট পর্যন্ত সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে।

সোমবার (৬ মার্চ) বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন ঘটার সময়গুলো হচ্ছে

৭ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত ৫ মিনিট;

৮ মার্চ ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১০ মিনিট;

৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট;

১০ মাস সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট;

১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট;

১২ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১১ মিনিট;

১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে সকাল ১০টা ১ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং ১৪ মাস ৯টা ২২ মিনিট থেকে ৯টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৭ মিনিট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাকৃতিক কারণ ঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।