NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ব্রাজিল দলে নতুন মুখ, বাদ নেইমার


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০৬ পিএম

>
ব্রাজিল দলে নতুন মুখ, বাদ নেইমার

বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন দল নিয়ে খেলার মাঠে ফিরছে ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য ঘোষণাকৃত ব্রাজিল দলে রয়েছেন নতুন মুখ ন’জন। আর বাদ পড়েছেন নেইমার। 

গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ছিটকে যায় ব্রাজিল। পদত্যাগ করেন কোচ টিটে। অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নেন র‌্যামন মেনেজেস। সেই অস্থায়ী কোচও এমন দল বাছাই করলেন, যেখানে ৯ জনই দেশের হয়ে আগে কখনও খেলেননি। এমনকি দল থেকে বাদ পড়েছেন নেইমারও। তার অবশ্য চোট রয়েছে।

দল ঘোষণার পরে মেনেজেস বলেন, ‘আমরা এমন একটা দলের বিরুদ্ধে খেলতে নামছি, যারা সব দিক থেকে তৈরি। ফলে আমাদের সামনে বড় পরীক্ষা। যারা বিশ্বকাপের দলে ছিল তারা প্রত্যেকে এই দলে সুযোগ পেতে পারত। কিন্তু আপাতত আমি নতুনদের দেখে নিতে চাইছি। যারা ক্লাবের হয়ে ভাল ফর্মে রয়েছে, গুরুত্বপূর্ণ লিগগুলোতে খেলছে, তাদের এখন দেখে নিতে চাই।’

আগামী ২৫ মার্চ মরক্কোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিলের মতোই বিশ্বকাপের পর মরক্কোরও এটিই প্রথম ম্যাচ। আফ্রিকার প্রথম দল হিসেবে মরক্কো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস তৈরি করে। শেষ চারে তারা ০-২ ব্যবধানে হেরে যায় ফ্রান্সের কাছে।

ব্রাজিল দলে যোগ দেওয়া নতুন ৯ খেলোয়াড়

আন্দ্রে (ফ্লুমিনেন্স), আর্থার আগস্ত (আমেরিকা মিনেইরো), জোয়াও গোমস (উলভারহ্যাম্পটন), ভিটর রোকে (পারানেন্স), মাইকেল (পারানেন্স), রবার্ট রেনান (জেনিত সেন্ট পিটার্সবার্গ), রাফায়েল ভেইগা (পামেইরাস), আন্দ্রে স্যান্টোস (চেলসি) এবং রনি (পামেইরাস)।