NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

মিঠামইনে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ পিএম

মিঠামইনে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা: কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগের সুধী সমাবেশের মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে মঞ্চে পৌঁছালে তাকে স্বাগত জানিয়ে চলতে থাকে নানা ধরনের স্লোগান। মঞ্চে উঠে হাত নেড়ে নেতা-কর্মীসহ জনতার অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে কিশোরগঞ্জের ১৩ উপজেলাসহ আশপাশের সব জেলা থেকে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। নৌকা, লঞ্চ, মোটরসাইকেল, বাস, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানবাহনে করে এখনো জনসভায় আসছেন অনেকে।

রাষ্ট্রপতির ছোট ভাই মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নূরুর সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাষ্ট্রপতির পুত্র স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বক্তব্য রাখবেন। সমাবেশ সঞ্চালনা করবেন রাষ্ট্রপতির ভাগ্নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ।