NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

‘বাদাম’ উচ্চারণ করতে পারছেন না ভুবন বাদ্যকর!


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০৫ এএম

>
‘বাদাম’ উচ্চারণ করতে পারছেন না ভুবন বাদ্যকর!

‘কাঁচা বাদাম’ গেয়ে ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরের মুখেই এখন ‘বাদাম’ শব্দটি উচ্চারণ করা বারণ! অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। সম্প্রতি এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি। আইনের মারপ্যাঁচে আটকে গেছেন এই ইন্টারনেট সেনসেশন।

এ ব্যাপারে কথা বলতে গিয়ে প্রায় কেঁদে ফেলেন ভুবন বাদ্যকর। তিনি জানান, তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। এর জেরেই কপিরাইটের ঝামেলায় ফেঁসে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি।

টিভি নাইন বাংলাকে ভুবন বাদ্যকর বলেন, ‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। কোনো জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে।’

বীরভূমের এক সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে অভিযোগ ‘কাঁচা বাদাম’ সুর স্রষ্টার। তার কথায়, ‘আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে আমি তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।’

ভুবন বাদ্যকরের অজান্তেই তার গানের কপিরাইট কিনেছে অন্যজন। তাই ‘কাঁচা বাদাম’ গান গাওয়াই বন্ধ হয়েছে তার। নিজের গানের টাকা পাচ্ছেন না। অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে। রীতিমতো আর্থিক দুর্দশায় পড়েছেন এই শিল্পী।  

ইতোমধ্যেই আইনি পথে হেঁটে ওই সংস্থার নামে আদালতে মামলা ঠুকেছেন ভুবন বাদ্যকর। পাশাপাশি নতুন গান বাঁধার কথাও ভাবছেন, তবে মন ভেঙে গেছে পুরোপুরি।