NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে আল নাসের


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৯ পিএম

>
রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে আল নাসের

ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টানার আগে লিগে শীর্ষস্থানে ছিল না আল নাসের। তবে রোনালদোকে দলে টানতেই যেন বদলে গেল দৃশ্যপট। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ধামকের বিরুদ্ধে ফের দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। আর তাতেই লিগের শীর্ষে উঠে এল আল নাসের। 

এ নিয়ে সৌদি লিগে ৮টি গোল করে ফেললেন রোনালদো। যার মধ্যে হ্যাটট্রিক দু’টি। শনিবার প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। 

ম্যাচের ১৮তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড। এরপর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন তিনি। পরে ৪৪তম মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের।

গত ৯ ফেব্রুয়ারি আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রোনাল্ডো। সেই ম্যাচে আল ওয়েদার বিরুদ্ধে চারটি গোল করেছিলেন তিনি।

সৌদির ক্লাবে সই করার আগে ৬১টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। কিন্তু আল ওয়েদারের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর অদ্ভুত কাণ্ড করেছিলেন তিনি। সেই ম্যাচের পর পর্তুগিজ তারকার হাতে বল তুলে দেওয়া হয় সংগ্রহে রেখে দেওয়ার জন্যে। তখনই রেফারির দিকে বল নিয়ে এগিয়ে যান তিনি।

সেসময় তাকে অনুরোধ করেন বলে সই করে দেওয়ার জন্যে। সেই অনুরোধ ফেলতে পারেননি রেফারি। পেন নিয়ে সই করে দেন বলের উপর। এর পর রেফারির সঙ্গে হাত মেলান রোনালদো। ছবিও তোলেন।

বর্তমানে লিগে ১৮টি ম্যাচ খেলে ফেলেছে আল নাসের। এই ম্যাচগুলোতে তাদের অর্জন ৪৩ পয়েন্ট।