NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

লস এঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব ভবন উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৭:৫০ পিএম

>
লস এঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব ভবন উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব চ্যান্সেরি ভবন উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চ্যান্সেরি ভবনের উদ্বোধন ক‌রেন।

চ্যান্সেরি ভবনের উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় লস এঞ্জেলস্থ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরেন। উন্নয়নের এই ধারায় তিনি প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি সম্পৃক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার কার্যক্রম ও কনস্যুলেট ভবনটি  পরিদর্শন করেন। একই দিন তি‌নি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
 
বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব যে পরিবেশ নিশ্চিত করেছে, তার সুবিধা নিয়ে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান।