NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

‌‘হেরা ফেরি ৩’ নিয়ে ফিরছেন অক্ষয়-সুনীল-পরেশ


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০৪ পিএম

>
‌‘হেরা ফেরি ৩’ নিয়ে ফিরছেন অক্ষয়-সুনীল-পরেশ

পর্দায় ফের একত্রে দেখা যাবে অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকে। অপেক্ষার অবসান। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘হেরা ফেরি ৩’-র শ্যুটিং। দীর্ঘ ১৭ বছর ধরে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির অপেক্ষায় দর্শক। কমেডি ঘরানার এই ছবিতে হাসতে হাসতে পেটে ব্যথা উঠেছিল দর্শকের। 

বাবু ভাইয়া, রাজু আর ঘনশ্যাম- এই আইকনিক ত্রয়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এই তিন চরিত্রে আগেই দেখা গেছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে। এ দিকে ‘হেরা ফেরি ৩’ ছবির জন্য প্রথমে শোনা যাচ্ছিল কার্তিক আরিয়ানের নাম। কিন্তু অক্ষয়ের জায়গায় কার্তিককে দেখতে নারাজ অনুরাগীরা। তাদের দাবি মেনে অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন ছবির নির্মাতারা।

২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। এরপর ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ ছবিতে প্রত্যাবর্তন হয় অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের। দেশের সবথেকে বড় কমেডি ছবি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক। 

প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা বহুদিন পর প্রযোজনায় ফিরতে চলেছেন। আর এই ফিরে আসার জন্য হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির মতো ভালো অপশন আর কিছুই নেই তার কাছে। তিনি এই ছবিটির ফ্র্যাঞ্চাইজির কারণেই এত পরিচিত। ফলে সেই ছবিকেই যে তিনি বেছে নেবেন দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরার জন্য সেটাই স্বাভাবিক। আর সেই কারণে এই ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি আনার জন্য তিনি একটু তাড়াহুড়ো করছেন বৈকি।

এক রিপোর্ট অনুযায়ী অক্ষয়, সুনীল ও পরেশ সম্প্রতি মুম্বাইয়ে একটি বিশেষ প্রচারের জন্য শ্যুট করেছেন। প্রোমোটি শিগগির প্রকাশিত হবে, পাশাপাশি একাধিক সিনেমাতে একসঙ্গে থাকার কথা ঘোষণা করবেন তারা।

প্রোমো শ্যুটের প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে, শুধু হেরা ফেরি সিক্যুয়েল নয়, আওয়ারা পাগলা দিওয়ানা ও ওয়েলকামের সিক্যুয়েলের জন্যও অক্ষয়, সুনীল ও পরেশ একসঙ্গে আসছেন। অ্যাসোসিয়েশনের তিনটি ছবি জন্য প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছেন। কাজ চলছে, কিন্তু এই তিন হিট অভিনেতার একসঙ্গে আসা চূড়ান্ত। যদিও এ বিষয় এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।