NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ভাষা নিয়ে সমালোচনার মুখে কাজল-অজয়ের মেয়ে নাইসা


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৭:০৭ পিএম

>
ভাষা নিয়ে সমালোচনার মুখে কাজল-অজয়ের মেয়ে নাইসা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য ব্যাপক সমালোচিত হলেন বলিউড তারকা অজয় দেবগন, কাজল ও তাদের মেয়ে নাইসা। একটি স্কুলে শিশুদের সঙ্গে কথা বলছিলেন নাইসা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতেই প্রবল কটাক্ষ করা হয়েছে।

২০০৩ সালের ২০ এপ্রিল জন্ম নাইসার। আসছে এপ্রিলে নিজের ২০তম জন্মদিন পালন করবেন তিনি। দীর্ঘদিন বিদেশে পড়াশোনা করেছেন অজয়-কাজলের প্রথম সন্তান। কিছুদিন আগেই দেশে ফিরেছেন। এমনিতে তাকে পার্টিতে একাধিকবার দেখাছে। তবে সম্প্রতি একটি স্কুলে গিয়েছিলেন তিনি। সেখানকার শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্ব বোঝাচ্ছিলেন নাইসা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বহু কষ্টে নাইসা হিন্দিতে কথা বলছিলেন। আর তা দেখেই ব্যঙ্গ, বিদ্রুপের পালা শুরু হয়ে যায়। একজন লেখেন, এই বাচ্চারা কি হিন্দি সিনেমাও দেখে না, ঠিকমতো হিন্দিও বলতে পারে না। আরেকজন লেখেন, বিদেশে পাঠিয়ে ইংরাজি তো শিখিয়ে দিলেন, কিন্তু দেশে রেখে মেয়েকে হিন্দি শেখাতে পারেননি!

অজয় দেবগনকে ট্যাগ করেও কটাক্ষ করা হয়েছে। অভিনেতা যেন নিজের বাচ্চাদের অন্তত হিন্দি সিনেমা দেখান সেই পরামর্শও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে বড়দিনের রাতে মুম্বইয়ের রাস্তায় বেসামাল অবস্থায় দেখা গিয়েছিল নাইসাকে। বন্ধু ওরহান আত্রামানির হাত ধরে হাঁটছিলেন নাইসা। তার গোলাপি গাউন সরে গিয়ে কালো অন্তর্বাস দেখা যাচ্ছিল। তখনও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।