NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পৃথ্বী শ’র বিরুদ্ধে জেলফেরত সেই অভিনেত্রীর পাল্টা মামলা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৭ পিএম

>
পৃথ্বী শ’র বিরুদ্ধে জেলফেরত সেই অভিনেত্রীর পাল্টা মামলা

ভক্তদের সেলফি তোলার আবদার মেটানোর পরও মুক্তি মেলেনি ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’র। এরপর আবারও সেলফি তুলতে অনুরোধ করার ঘটনায় কী হয়েছে তা সবারই জানা। একপর্যায়ে তার গাড়িতে হামলাও চালানো হয়। সেই ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয় ভোজপুরী সিনেমার এক অভিনেত্রীকে। স্বপ্না গিল নামের ওই নায়িকা গ্রেফতারের পর পৃথ্বীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছিলেন। এবার জেল থেকে মুক্তির পর মামলা করেছেন তিনি।

কেবল পৃথ্বীই নন, স্বপ্নার করা মামলায় তার বন্ধু আশিষ যাদবের নামও রয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নয়টি ধারায় মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। পৃথ্বীই প্রথম স্বপ্নাকে মারধর করেছেন বলে ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 

এর আগে ১৬ ফেব্রুয়ারি রাতে পৃথ্বীর গাড়িতে হামলার ঘটনায় করা মামলায় স্বপ্নাসহ মোট ৮ জনকে গ্রেফতার করে ওশিয়াড়া পুলিশ। পরে আদালতে হাজির করা হলে, পৃথ্বী তার হাত ও গায়ে ব্যাট দিয়ে আঘাত করেন বলে তিনি অভিযোগ করেন। তবুও সে সময় মুক্তি মেলেনি স্বপ্নার। তাকে জেলহাজতে পাঠান আদালত। তাদের জামিন নামঞ্জুর করে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল।

 

পরে দ্বিতীয়বার জামিন আবেদনের পর উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে স্বপ্নাকে জামিন দেন আদালত। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারির পর্যন্ত তাদের হেফাজতে রাখার নির্দেশ পালন শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, ১৫ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের এক হোটেলে বন্ধুদের সঙ্গে নৈশভোজে যান পৃথ্বী। সেখানে কয়েকজন ভক্ত তার সঙ্গে সেলফি তোলার আবদার করলে তিনি তা মেটান। কিছুক্ষণ পরে আরো কয়েকজনের সঙ্গে নিয়ে আবারও সেলফির আবদার করলে ক্ষেপে যান পৃথ্বী। ওই সময় হোটেলে দায়িত্বরতদের ডেকে তাদের বাইরে পাঠিয়ে দেন। এরপরই মূলত তার গাড়িতে হামলার ঘটনা ঘটে।