NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মেট্রোরেলের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি-ফানুস না ওড়ানোর অনুরোধ


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০২:২৮ এএম

>
মেট্রোরেলের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি-ফানুস না ওড়ানোর অনুরোধ

মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো সামগ্রী উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তাদের ওয়েব সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রোরেল চলাচল করছে। এই বৈদ্যুতিক লাইনে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি আটকে যাওয়ায় ফলে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিচ্ছে। আটকে যাওয়া ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি অপসারণের জন্য সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এমতাবস্থায়, মেট্রোরেল লাইনের দুই পাশের এক কিলোমিটারের মধ্যে বসবাসরতদের ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো সামগ্রী উড়ানো থেকে বিরত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আরও বলা হয়, মেট্রোরেল একটি রাষ্ট্রীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।