NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

তুরস্ক-সিরিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:১৫ পিএম

>
তুরস্ক-সিরিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

তুরস্ক-সিরিয়া সীমান্তে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৪ বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সেন্টার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ২ কিলোমিটার। ভূমিকম্পের তীব্রতা ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরেও অনুভূত হয়।

প্রথম ভূমিকম্পটির কয়েক মিনিট পর হাতায়ের সামান্দাগ জেলায় ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা। তবে প্রাথমিক কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, ভূমিকম্প পার্শ্ববর্তী জর্ডান, ইসরায়েল, মিশরেও অনুভূত হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পর ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ মানুষ।