NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নিউইয়র্কে বঙ্গবীর ওসমানীর ৩৯তম মৃত্যুদিবস পালন


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৬ এএম

নিউইয়র্কে বঙ্গবীর ওসমানীর ৩৯তম মৃত্যুদিবস পালন

নিউইয়র্ক: নিউইয়র্কে অ্যাস্টোরিয়ায় জালালাবাদ ভবনে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবীণ মুক্তিযাদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে এবং ওসমানী পরিষদের অন্যতম সংগঠক শেখ আখতার উল ইসলাম সৈয়দ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে তাৎপর্য গুরুত্বের প্রতি সম্মান রেখে বিশিষ্টজনেরা বক্তব্য প্রদান করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ডা. মাসুদুল হাসান, বাসদ নেতা শাহাব উদ্দিন, মুক্তিযাদ্ধা সুব্রত বিশ্বাস, লেখক ইশতিয়াক রুপুজালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শাহিন কামালি, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর থানা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ূন চৌধুরী, আওয়ামী লীগ নেতা দুরুদ মিয়া রনেল, কমিউনিটি নেতা হাসান আলী, আবুল খায়ের চৌধুরী, ইয়ামিন রশীদ, আব্দুল মালেক খান লায়েক, এম করিম প্রমুখ।

সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আতাউল গনি ওসমানীর সাহসী অংশগ্রহণ সফল নেতৃত্বদানের স্মৃতি স্মরণ করে মহান এই সামরিক ব্যক্তিত্বের প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়া জেনারেল ওসমানীকে দেয়া বঙ্গবীর উপাধি বাংলাদেশের একজন রাজনৈতিক দলের সভাপতি অজানা কারণে ব্যবহার করছেন বলে দুএকজন বক্তা অভিযোগ করেন।

উপস্থিত সুধীমণ্ডলীর মত বঙ্গবীর উপাধির প্রকৃত দাবিদার বৃহত্তর সিলেট জেলার কৃতিসন্তান জেনারেল ওসমানীর একক প্রাপ্য।

অনুষ্ঠানের সভাপতি মুক্তিযাদ্ধা আব্দুল জলিলের সমাপনী বক্তৃতায় জেনারেল ওসমানীর ন্যায়-নিষ্ঠা এবং অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়ানোর কিছু স্মৃতির শিক্ষণীয় বর্ণনা প্রদান করেন। শেষে মরহুম জেনারেল ওসমানীসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আন্তরিক দোয়া পরিবেশন করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী। আলোচনা সভা দোয়া মাহফিলে প্রবাসীরা যোগ দেন।