NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

স্ত্রীকে নয়, কাকে ফলো করেন শাহরুখ?


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ১০:৩৯ এএম

>
স্ত্রীকে নয়, কাকে ফলো করেন শাহরুখ?

‘পাঠান’ ঝড়ে বলিউড কিং শাহরুখ খান যখন উড়ছেন তখন তার ভক্তরা নজর দিলেন ফেসবুক অ্যাকাউন্টের দিকে। সেদিকে নজর দিতেই অবাক হয়ে যান অনেকে। শাহরুখকে ৪ কোটি ৩০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুকে ‘ফলো’ করেন। তবে অভিনেতা ‘ফলো’ করেন মাত্র দুটি অ্যাকাউন্ট। প্রথম অ্যাকাউন্টটি তার নিজস্ব প্রযোজনা সংস্থার। দ্বিতীয় অ্যাকাউন্টটি এক নারীর।

গৌরী খান নয়, বরং স্ত্রীকে বাদ দিয়ে অন্য এক নারীকে ‘ফলো’ করেন শাহরুখ। কে এই রহস্যময়ী নারী, তার আসল পরিচয়ই বা কী— এ নিয়ে প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে। এই রহস্যময়ী নারীকে মাঝে মধ্যেই রাজস্থানের গ্রামেগঞ্জে দেখা যায়। শরীরচর্চা ছাড়াও গাছগাছালি নিয়ে চর্চা করতেও ভালোবাসেন তিনি। ফেসবুকে এমনই সব ছবিতে ভর্তি তার। তার নাম ডিন পাণ্ডে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ‘পাঠান’ ছবির প্রচার করতেও দেখা গেছে ডিনকে।

তার আসল নাম ডিন উডহ্যাম। পেশায় ফিটনেস কোচ। এই পেশায় আসার আগে মডেলিংয়ে যুক্ত ছিলেন। ১৯৯৪ সালে ‘আগে আগে লড়কি’ ছবিতে ডিন প্রথম অভিনয় করেন। তারপর আর কোনো ছবিতে তাকে দেখা যায়নি। ১৯৬৮ সালে ১০ ডিসেম্বর মুম্বাইয়ে জন্ম ডিনের। তার বাবা একজন অ্যাথলেট ছিলেন। বাবা-মা এবং বোনের সঙ্গে মুম্বাইয়েই থাকতেন ডিন।

ডিন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েক জনকেই ফেসবুকে ‘ফলো’ করেন। বলি তারকাদের মধ্যে শুধু রয়েছেন শাহরুখ খান এবং সালমান খান। এছাড়াও মডেল-অভিনেত্রী প্রীতি দেশাইকে ফেসবুকে ‘ফলো’ করেন তিনি।