NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নিউইয়র্কের ১৫ লাখ মানুষ মেডিকেইড হারাতে পারে


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫০ এএম

নিউইয়র্কের ১৫ লাখ মানুষ মেডিকেইড হারাতে পারে

নিউইয়র্কের লাখ লাখ মানুষ আগামী এপ্রিল থেকে মেডিকেইড সুবিধা হারাতে পারেন। তাদের মেডিকেইড পাওয়ার যোগ্যতা নতুন করে যাচাই করে দেখা হবে। দেখা হবে তাদের আয়, দেখা হবে তাদের আয় মেডিকেইড পাওয়ার সাথে সঙ্গতিপূর্ণ কি না। মেডিকেইডের জন্য নির্ধারিত আয়ের চাইতে বেশি আয় যাদের তাদের জন্য মেডিকেইড হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। এতদিন পর্যন্ত এ বিষয়টিকে তেমন গুরুত্বের সাথে বিবেচনা করা হতো না।
এপ্রিলে ব্যাপকহারে হেলথকেয়ার খাতে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। ২০২০ সাল থেকে যারা মেডিকেইড পেয়ে আসছেন তাদের প্রত্যেকটি কেস রিভিউ করা হবে। মেডিকেইড রিপ্রেজেনটেটিভরা প্রত্যেক বেনিফেসিয়ারির কেস রিওপেন করবেন। আশংকা করা হচ্ছে, এতে নিউইয়র্কের লাখো বাসিন্দা মেডিকেইড বেনিফিট হারাতে পারেন।
বাইডেন প্রশাসনের তথ্যানুসারে, গোটা আমেরিকায় ৯ কোটি মানুষ মেডিকেইড সুবিধা ভোগ করেন। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ আমেরকিান এখন মেডিকেইড হারানোর ঝুঁকিতে রয়েছেন।
নিউইয়র্ক স্টেট হেলথ বিভাগের দেয়া তথ্য অনুসারে স্টেটে মেডিকেইড বেনিফিট গ্রহীতার সংখ্যা ৭৪ লাখ। এপ্রিলে প্রত্যেকটি কেস রিভিউ করলে অনেকেই এই বেনিফিট হারাতে পারেন। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা ধারণা করছেন, স্টেটের ১৫ লাখ মানুষ এই সুবিধা হারাবেন। যার মধ্যে প্রায় ১১ লাখই হবে নিউইয়র্ক সিটির বাসিন্দা।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিপ্লব ঘটেছিল। সবার জন্য স্বাস্থ্য সেবা ছিল বাধ্যতামুলক। হেলথ কেয়ার কাভারেজের জন্য এনরোল করলে জনগন ট্যাক্স ইনসেনটিভও পেতেন। যারা হেলথ ইনস্যুরেন্স নিতে ব্যর্থ হতেন, তাদেরকে জরিমানা গুনতে হতো। ২০২২ সালে গোটা আমেরিকায় হেলথ ক্রাইসিসের পরও এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আমেরিকান হেলথ বেনিফিট পাচ্ছেন।
গত নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের লোয়ার হাউস চলে যায় রিপাবলিক্যান পার্টির দখলে। জানুয়ারিতে কেভিন ম্যাকার্থির নেতৃত্বে নতুন কংগ্রেস শুরু হবার পর থেকেই তারা সেবামূলক খাতে বরাদ্দ কমাতে  উঠেপড়ে লেগেছে। হোয়াইট হাউজ আশংকা করছে, এতে স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় ধাক্কা আসবে। স্বাস্থ্য সুবিধাসহ কোটি আমেরিকান মেডিকেইড সুবিধা হারাতে পারেন।