NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

কানাডায় সড়ক দুর্ঘটনা : অ্যাঞ্জেলার জন্য প্রার্থনা আজ, শাহরিয়ার ও দীপ্তর জানাজা কাল


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৬ পিএম

কানাডায় সড়ক দুর্ঘটনা : অ্যাঞ্জেলার জন্য প্রার্থনা আজ, শাহরিয়ার ও দীপ্তর জানাজা কাল

কানাডার স্থানীয় সময় আজ রবিবার এঞ্জেলা শ্রেয়া বাড়ৈর জন্য প্রার্থনা এবং আগামীকাল সোমবার শাহরিয়ার মাহির খান ও আরিয়ান আলম দীপ্তর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

টরন্টোর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ’র প্রার্থনা এবং ভিউয়িংয়ের (শেষ দর্শন) আয়োজন করা হয়েছে আজ রবিবার ইটোবিকোকের ১২১ সিটি ভিউ ড্রাইভে অবস্থিত লোটাস ফিউনারেল অ্যান্ড ক্রিমেশন সেন্টারে। স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন করা হবে।

সড়ক দুর্ঘটনায় নিহত শাহরিয়ার মাহির খান এবং আরিয়ান আলম দীপ্তর নামাজে জানাজা আগামীকাল সোমবার বাদ জোহর স্কারবোরোর ১ স্টামফোর্ড স্কয়ার নর্থে অবস্থিত মসজিদ আল-আবেদীনে অনুষ্ঠিত হবে।

 

নিহতদের লাশ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর জানান, এঞ্জেলা বাড়ৈ’র লাশ দেশে পাঠানোর ব্যবস্থাপনা করছে ‘লোটাস  ফিউনারেল এবং ক্রিমেশন সেন্টার’ নামে একটি ফিউনারেল সার্ভিসেস প্রতিষ্ঠান। 

তিনি জানান, লোটাস ফিউনারেলের অপারেশনার ফিউনারেল ডিরেক্টর হারমিন্দর হানসি তাকে বলেছেন,আগামী সপ্তাহে তারা অ্যাঞ্জেলার শবদেহ বিমানে তুলে দিতে পারবেন বলে আশা করছেন। সোমবার কানাডায় সরকারি ছুটি এবং কিছু আনুষ্ঠানিকতা বাদ থাকায় এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে ফ্লাইটের তারিখ তারা বলতে পারছেন না। তবে একটা বুকিং দেওয়া আছে বলে উল্লেখ করলেও সেটি প্রকাশ করতে তিনি সম্মত হননি।

অ্যাঞ্জেলার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামী ২৪ ফেব্রয়ারি বা ২৫ ফেব্রুয়ারি টার্কিশ এয়ারওয়েজে অ্যাঞ্জেলার শবদেহ বাংলাদেশের নিয়ে যাবার প্রস্তুতি চলছে। তার আগে ২৩ ফেব্রুয়ারি অ্যাঞ্জেলার বাবা ঢাকায় ফিরে যাবার চেষ্টা করছেন।

শাহরিয়ার খান এবং আরিয়ান দীপ্তর শবদেহ অন্টারিওর করোনার অফিস থেকে ইকো ক্রিমেশন অ্যান্ড বারিয়াল সার্ভিসেস ইনকের কাছে দেওয়া হয়েছে। এই দুইজনের শবদেহ দেশে পাঠানোর ব্যবস্থাপনা করবে এই প্রতিষ্ঠান।

ইকো ক্রিমেশন অ্যান্ড বারিয়াল সার্ভিসেসের ফিউনারেল ডিরেক্টর নাথান রমাগনলি জানিয়েছেন, পরিবারের অনুমোদন না থাকায় তাদের শবদেহ কখন কীভাবে দেশে পাঠানো হবে এই ব্যাপারে তিনি কোনো তথ্য জানাতে পারছেন না।

অন্যদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে’ এর অবস্থা একটু উন্নত হলেও শঙ্কা এখনো কাটেনি। টরোন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরা তার শরীরের বিভিন্ন অংশ ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। কুমার বিশ্বজিতের দম্পতি বর্তমানে টরোন্টোতে অবস্থান করছেন।

এদিকে দুর্ঘটনায় সম্ভাবনাময় তিনটি তাজা প্রাণের ঝড়ে যাওয়া আর একজনের প্রাণ বাঁচানোর তীব্র লড়াইয়ের ঘটনায় কেবল কানাডা নয়, সারাবিশ্বের বাংলাদেশিদের শোকবিহ্বল করেছে। পরিবারগুলো কী অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে- সেটা ভেবে অসংখ্য মানুষ আহাজারি করছে। এই সময়ে ‘আন ফাউন্ডেড কোনো তথ্য’ সোশ্যাল মিডিয়ায় প্রচার করে নিজেদের অসংবেদনশীলতাকে নগ্ন না করার আহ্বান জানিয়েছেন কানাডার নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগত আলী সাগর।