NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ওয়ানডে দল থেকে জায়গা হারালেন বিজয়-সোহানরা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ১১:১৩ পিএম

>
ওয়ানডে দল থেকে জায়গা হারালেন বিজয়-সোহানরা

সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। তবে চলতি বছরের প্রথম ওয়ানডে সিরিজের দল থেকেই ছিটকে গিয়েছেন এই পাঁচ ক্রিকেটার। আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের দলে নেই তারা। 

প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন তাইজুল ইসলাম। এদিকে, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে ছিলেন না তামিম ইকবাল। কিন্তু ইংল্যান্ড সিরিজ দিয়ে আবারও দলে ফিরতে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক।

অন্যদিকে ইংলিশদের বিপক্ষে সিরিজে দলে জায়গা পেয়েছেন তৌহিদ হৃদয়। চলতি বিপিএলে ব্যাট হাতে আসর মাতিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ডানহাতি এ ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।